[ আন্তর্জাতিক ]
২১ বছরের তরুণ হলেন ভারতের বিচারপতি
মায়াংক প্রতাপ সিং। ছবি: সংগৃহীত
ভারতের সবচেয়ে তরুণ বিচারপতি হতে যাচ্ছেন জয়পুরের বাসিন্দা মায়াংক প্রতাপ সিং। মাত্র ২১ বছর বয়সেই বিচারপতি হতে চলেছেন তিনি। এর ফলে এই তরুণ ইতিহাসেও নিজের নাম লেখাচ্ছেন।
রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে গত এপ্রিলে পাঁচ বছরের এলএলবি কোর্স সমাপ্ত করেন মায়াংক। এরপর রাজস্থানের বিচার বিভাগের পরীক্ষা দেন। এতে প্রথমবারই তিনি উত্তীর্ন হন।
মায়াংক জানিয়েছেন, বরাবরই তার বিচারক হওয়ার ইচ্ছা। তাই এলএলবি শেষ হতেই বিচার বিভাগের পরীক্ষায় বসেন। এর আগে পরীক্ষার জন্য বেশ প্রস্তুতি নিয়েছেন।
চলতি বছরই রাজস্থান হাইকোর্ট বিচার বিভাগের পরীক্ষা দেয়ার ন্যূনতম বয়স ২৩ থেকে কমিয়ে ২১ করা হয়েছে। নিয়োগের দুই বছর প্রোবেশনে থাকবেন মায়াংক। এরপর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!